জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ (২০২২-২৩ সেশন) পরীক্ষার ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, দেশের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করায় শিক্ষার্থীদের জন্য তা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও কয়েকটি দাবি উত্থাপন করা হয়—
১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২। শিক্ষার্থীবান্ধব ও আর্থিকভাবে সহনশীল ফি নির্ধারণ করতে হবে।
৩। ভবিষ্যতে হঠাৎ করে এরকম অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
৪। ইম্প্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা করতে হবে।
৫। ফলাফল পূনঃমূল্যায়ন ফি ১০০ টাকার বেশি করা যাবে না।
৬। সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা করতে হবে।
৭। শিক্ষার্থীদের উপর অযৌক্তিক ফি চাপানো থেকে বিরত থাকতে হবে।
৮। আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা বা আর্থিক অনুদান প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মানবেন এবং শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাবেন।