অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় যাত্রা করছে সাহসী কিছু মানুষের উদ্যোগে গঠিত নৌবহর “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”। সেই বহরের অপেক্ষায় আজ সমুদ্রতীরে হাজারো গাজাবাসী।
নিশ্চুপ আরব বিশ্ব, অসহায় আমরা। গাজায় প্রতিদিন চলছে মৃত্যু, ক্ষুধা আর বঞ্চনার মিছিল। সেই দুঃসময়ে মানবিক সহায়তার ক্ষুদ্রতম প্রচেষ্টাও তাদের জন্য হয়ে উঠেছে আশার প্রদীপ।
সমুদ্রের ঢেউয়ের মতোই যেন ভিড় জমিয়েছে মানুষ। তাদের চোখে একটিই প্রত্যাশা— “কবে আসবে সহায়তার হাত, কবে খুলবে অবরুদ্ধ গাজার দুয়ার?”
হে গাজাবাসী, তোমাদের অপেক্ষা আমাদের হৃদয়কেও কাঁদায়। যদি আজ আমরা তোমাদের জায়গায় হতাম?
হে আল্লাহ, আর কত অবকাশ দিবে অভিশপ্ত অত্যাচারীদের? এবার দয়া করে তোমার কুদরত দেখাও, মুক্তি দাও এই নিরপরাধ মানুষদের।