চট্টগ্রামের লোহাগাড়ায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির এক গোপন কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহায়তা করেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ও তথ্য সংগ্রহ করে প্রশাসনকে অবহিত করেন।
অভিযানে প্রতিষ্টানে থাকা ৫শত কেজি মিষ্টি ও উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল নালায় ফেলে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।
যুবদল নেতা মুসলিম উদ্দিন জানান,স্থানীয়দের অভিযোগে তাদের তথ্য দেওয়া মতে দীর্ঘদিন ধরে লোহাগাড়ার বিভিন্ন দোকানে এসব ভেজাল মিষ্টি বিক্রি হচ্ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিষয়টা উপজেলা প্রশাসনের কাছে শেয়ার করলে সাথে সাথে অভিযান পরিচালনা করা হয়৷
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান,ভেজাল খাদ্য উৎপাদন মারাত্বক অপরাধ,এটি স্বাস্হ্যঝুঁকি সৃষ্টি করে।।যারা এ জঘন্য অপরাধে জড়িত তাদের বিন্দুমাত্র ছাড় নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল রোধে আমরা কঠোর অবস্থানে আছি।