দৈনিক আমার দেশ প্রতিনিধি মফিজুর রহমান ও দৈনিক ইত্তেফাক ও ৭১ টেলিভিশন এর প্রতিনিধি প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুর রশিদকে ডাকাত কামাল কর্তৃক হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) দিনে দুপুরে প্রকাশ্যে ডাকাত কামাল হুমকি প্রদর্শন করেন দুই সংবাদ কর্মীকে।
বাইশারী বাজার জন সম্মুখে সাংবাদিক মুফিজকে হত্যার হুমকি প্রদান করে এবং সাংবাদিক আব্দুর রশিদকেও সম্প্রতি বিভিন্ন সময়ে একাধিকবার প্রকাশ্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
এ নিয়ে স্থানীয় জনসাধারণ থেকে শুরু সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হুমকি দাতা চিহ্নিত ডাকাত কামালকে গ্রেপ্তারের দাবী জানান।
বহু মামলার আসামী এই ডাকাত কামাল বাইশারী ইদগড়-সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণ করে আসছে দির্ঘদিন যাবত। কিছুদিন আগেও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর আদালতে প্রেরন করা হয়।
জামিনে বের হয়ে এসে পুনরায় অপকর্ম শুরু করে ডাকাত কামাল। আবারও বেপরোয়া হয়ে উঠায় ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার কর্মরত সাংবাদিকসহ স্থানীয় অনকে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবসহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকগণ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন। বিবৃতিতে সাংবাদিক সমাজ তাকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।