ঢাকা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঢাকা-০৫ আসনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য "পরিবর্তনযাত্রা"। দলের প্রার্থী ইব্রাহিম খলিলের নেতৃত্বে শুরু হওয়া এই শপথযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের দাবি, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা।
এ সময় দেখা যায়, শত শত নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর হয়ে ওঠে। যাত্রার অগ্রভাগে একটি গাড়ির সানরুফ থেকে হাতপাখা প্রতীক হাতে নিয়ে নেতৃত্ব দেন ইব্রাহিম খলিল। অংশগ্রহণকারীদের হাতে ছিল দলীয় প্রতীক "হাতপাখা", পাশাপাশি জাতীয় পতাকা ও ইসলামী আন্দোলনের ব্যানার। মিছিলে নবীন-প্রবীণ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।
প্রচারণায় শ্লোগান ওঠে"
"নবীন-প্রবীন সবাই বেঁধেছে জোট,
শান্তির প্রতীক হাতপাখার পক্ষে দিবে ভোট।
এই "পরিবর্তনযাত্রা" সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা একটি ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।
নেতৃত্বদানকারী প্রার্থী ইব্রাহিম খলিল বলেন, "ঢাকা-০৫ থেকে পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। আমরা শান্তির, ন্যায়ের ও কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা করবো। আমাদের এই যাত্রা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা, বলে জানিয়েছেন প্রার্থী ইব্রাহিম খলিল।