সাতকানিয়ায় ছদাহা ইউনিটি অব ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে সুষ্ঠু ও মনোমুগ্ধকর পরিবেশে কার্যকরী পরিষদের ১ম বার্ষিকী উপলক্ষে (৩১অক্টোবর) শুক্রবার ক্লাব কার্যালয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও এসএসসি /আলিম পাশ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ক্লাবের সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ: মাওলানা মাহফুজুর রহমান, মুহতামিম মারকাজুত তাহফিজ একাডেমিক মাদ্রাসা,হাফেজ: মাওলানা হুজাইফা হুসাইন
শিক্ষক পদুয়া জামিয়াতুল আনোয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা,হাফেজ: মো: কুতুব উদ্দিন,শিক্ষক
তারবিয়াতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি।
যারা তেলাওয়াতের শুদ্ধ উচ্চারণ, মাকরাজ ও সুরের ভিত্তিতে বিজয়ীদের নির্ধারণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহআলম এবং সাধারণ সম্পাদক শায়ের আহমদ। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।