জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমি ঈদ উপলক্ষে পঞ্চগড়ে এসেছি। আমার জায়গা থেকে কাজ হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সংগঠকেরা ঈদ উপলক্ষে যে যেই জেলায় আছেন, তাঁরা সেই জেলার সংগঠনের গোছানোর কাজ করবেন। জেলা-উপজেলা-গ্রাম পর্যায়ে যাঁরা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁদের সঙ্গে কথা বলবেন, সংগঠিত করবেন। আমি সেই জায়গায় একজন সংগঠক হিসেবে পঞ্চগড় জেলায় সেই কাজটি করছি।’
আজ রোববার সন্ধ্যায় এনসিপি পঞ্চগড় জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে এই ইফতার মাহফিল হয়।