নীলফামারী জলঢাকা উপজেলার সাব-রেজিস্টার,শ্রেষ্ট দুর্নীতিবাজ, আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর, ৫ বছর বয়সে ভুয়া মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মোল্লা এর সীমাহীন দূর্নীতি ও সিন্ডিকেটের দৃশ্যমান বিচারের দাবীতে গন অবস্থান কর্মসূচি।
মঙ্গলবার(২ ডিসেম্বর ২০২৫)সকাল ৯ টায় উপজেলার আবু সাঈদ চত্বর(ট্রাফিকমোড়)এই গন অবস্থান কর্মসূচি আয়োজন করে জলঢাকা উপজেলার সচেতন নাগরিক সমাজ।
বক্তারা তাদের বক্তব্যে বলে যে,সাব-রেজিস্টার অফিসে দীর্ঘদিন ধরে সাধারন মানুষের সাথে হয়রানি,জমির নথিপত্রের জালিয়াতি করে আসতেছে,বিভিন্ন পর্যায়ে ঘুষ, অনিয়ম, দূর্নীতির সাথে জড়িত এই আওয়ামী ফ্যাসিস্ট ভূয়া মুক্তিযোদ্বা লুৎফর রহমান মোল্লা। এ ধরনের অনিয়ম, দূর্নীতি,জালিয়াতি চললেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বক্তরা আরো বলেন,একজন সাব-রেজিস্টার আওয়ামী ফ্যাসিস্ট,৫ বছর বয়সে ভূয়া মুক্তিযোদ্বার সার্টিফিকেট নিয়ে সাধারণ মানুষের সাথে জমি- নথিপত্র সংক্রান্ত বিষয়য়ে নানা অনিয়ম দূর্নীতি করে এই আওয়ামী ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ সাব-রেজিস্টার লুৎফর রহমান মোল্লা। ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন যে আমাদের সাথে নানা রকমভবে আর্থিক লেনদেনের জালিয়াতি করছে,জমির নথিপত্র নিয়ে আমরা হেনস্তার স্বীকার হয়েছি, ভুক্তভোগী ও সাধারন মানুষ ক্ষীপ্ত হয়ে এই দূর্নীতিবাজ আওয়ামী ফ্যাসিস্ট লুৎফর রহমান কে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানায়। গন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সমাজকর্মী জলঢাকা উপজেলা,উমর ফারুক (সাবু) সমাজসেবক জলঢাকা, আল-আমিন ইসলাম সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা, গন অবস্থানে আরো বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য,স্হানীয় গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন