মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা মোড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং বর্তমান জেলা দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম এবং মাওলানা গাজী আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।