সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ রনি খাতুন, বাসমালিক সমিতি সহ শ্যামনগর, সাতক্ষীরার সকল স্তরের যাত্রীবাহী যানবাহন চালকদের অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা যাত্রীবাহী যানবাহনের চালকদের মাঝে বিতরণ করেছেন।
তিনি যাত্রীগণের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় না করে সরকারি নির্ধারিত মূল্যের ভাড়া আদায়ে সীমাবদ্ধ থেকে ঈদের খুশি,সেবা ও পরোপকারীতার হাতকে আরও বিস্তৃত রাখার অনুরোধ জানিয়েছেন।
এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় না করে সরকারি নির্ধারিত মূল্যের ভাড়া আদায়ে যে সকল বাস কাউন্টার ও চালক সীমাবদ্ধ তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, এবং দেশের প্রচলিত আইন, কানুন-বিধান মেনে নাগরিক হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া শ্যামনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে প্রত্যেক কাউন্টারে ভাড়ার চার্ট রাখার জন্য অনুরোধ জানিযেছেন, এবং আগামীকাল ৩ এপ্রিল শ্যামনগর উপজেলা প্রশাসন সকাল ৭:০০ টা থেকে কাউন্টারগুলোতে বাসমালিকদের সাথে নিয়ে মনিটরিংয়ে মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন।
তিনি সকল বাস মালিক সমিতির সহযোগিতা পাবেন বলে দৃঢ় বিশ্বাস ও আস্থা রেখে বক্তব্য শেষ করেন।