আজ বিকাল ৩ ঘটিকায় বুনাগাতী ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গনে বিএনপির মনোনয়ন প্রার্থী বাবু নিতাই রায় চৌধুরীর আগমনে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বাবু নিতাই রায় চৌধুরী,,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসাবে উপস্থিত ছিলেন শালিখা থানা বিএনপি নেতৃবৃন্দ,,
এবং অত্র জনসভার সভাপতিত্ব করেন বাবু অজিত কুমার রায় (সাবেক সভাপতি বুনাগাতী ইউনিয়ন)
এ অনুষ্ঠানে জনাব বাবু নিতাই রায় চৌধুরীর কনিষ্ঠ কন্যা নিপুন রায় চৌধুরী বক্তব্য রাখেন।
তিনি বলেন আমার বাবাকে আপনারা ধানের শীষে বিপুল ভোটে জয়লাভ করিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দারানোর সুযোগ করে দিবেন।
তিনি আরো বলেন,,যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিলো তখন শতো বাঁধা বিপত্তি এসেছে আমার এবং আমার পরিবারের উপর,,,সকল বাঁধা বিপত্তি পেরিয়ে ফ্যাসিস্ট সরকার বিতারিত করে আমাদের সময় এসেছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে নিয়ে যাওয়ার,যা আপনাদের একসাথে কাধে কাধ মিলিয়ে লড়াই করার ফলেই হয়েছে।
আরো বলেন,,ভোট কেন্দ্রে গিয়ে একবার হলেও জননেত্রী বেগম খালেদা জিয়া কথা মনে করবেন,,,মনে করবেন তার আদর্শের কথা,,মনে করবেন তার উদারতার কথা,,,এই বেগম খালেদা জিয়ার জন্যই আজ আমরা আবার ভোট কেন্দ্রে গিয়ে সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি,,,,,বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে রুপান্তরিত করে ধানের শীষকে বিজয় করে জনাব বাবু নিতাই রায় চৌধুরীকে মাগুরা-২ আসনের সর্বস্তরের জনগণের সেবার করার সুযোগ করে দিবেন।
সব শেষে সকলের কাছে জননেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা এবং বাবু নিতাই রায় চৌধুরীর মনোনিতো ধানের শীষের বিজয় চেয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
২৬/০১/২৬