বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টাই রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় শহীদ মিনার প্রাঙ্গণে এ জনসমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা হাফেজ জিএম ফারুক হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব। তিনি সুশাসন, নৈতিকতা ও জনঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানাতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে রাজনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।