খুলনার পাইকগাছায় দুর্বত্তরা পুলিশের এক এসআই' এর মা ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীকে কুঁপিয়ে গঁলাকেটে হত্যা করে পালিয়েছে।
শনিবার দিনগত গভীর রাতে উপজেলার লতার পুতুলখালীতে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত নারীর একমাত্র ছেলে পুলিশের এসআই চিন্ময় মন্ডল বাগেরহাটের স্বরনখোলা থানায় কর্মরত ও তার স্বামীর নাম প্রভাষ মন্ডল। তবে,কি কারনে এ হত্যাকান্ড এর রহস্য উদঘাটনে পুলিশী তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় রবিবার দুপুরে জেলা অতিঃ পুলিশ সুপার আনিছুর রহমান( ক্রাইম) সহকারী পুলিশ সুপার আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ বলছেন, শনিবার রাতে ভারতি মন্ডল বাড়ীতে একাই ছিলেন।
গভীর রাতে কে বা কারা তার মাথায় কুপিয়ে ও গঁলাকেটে হত্যা নিশ্চিত করে বাড়ী সংলগ্ন মৎস্য ঘেরে ফেলে রেখে নির্বিঘ্নে পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ীর কি পরিমান সহায়-সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানাযায়নি।
এ সম্পর্কে নিহতের ভাই সুকুমার মনি জানান, রবিবার সকালে বোনের বাড়ীতে এসে দেখি দরজা খোলা ঘরে জিনিসপত্র তছনছ করা। এরপর ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে দেখতে পাই বাড়ীর কাছে ঘেরে বোনের লাশ ফেলানো।
এদিকে বিকেলে লাশ উদ্ধার করে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, কে বা কারা ভিকটিমের মাথায় কুপিয়ে ও ধারালে অস্ত্রে গলাকেটে হত্যা করে পুকুরে ফেলে রাখে। এ ঘটনায় গভীর ভাবে তদন্তের কথা বলে তিনি আরোও বলেন ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সবকিছু পরিস্কার হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
সৈকত ইমরান
পাইকগাছা, খুলনা।