আজ ২৬ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব কুমিল্লার ময়নামতি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগনি ও দুই ভাগিনার করুণ প্রাণহানির ঘটনা ঘটে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তা‘আলার দরবারে নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করেন এবং তাঁদের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদায় আসীন করার জন্য দোয়া করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।