ব্রাহ্মণবাড়িয়া ভারতের বর্ডার এরিয়া বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০৫নং হরষপুর ইউনিয়নের বাগদিয়া (আমতলী) এলাকা হতে ০১টি সিএনজি আটক করে। এ সময় সিএনজি টি তল্লাশী করে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ-সংক্রান্ত বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।