নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগরে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং দেশত্যাগের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নারীর বিরুদ্ধে, যাকে এলাকাবাসী কৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আঃ গফুর এর 'কন্যা' হিসেবে অভিহিত করেছেন। অভিযুক্ত বন্যা, "সুমাইয়া বন্যা" নামের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল সুমায়া বন্যা নামে তার ফেসবুক আইডিতে অভিযুক্ত শিরিন বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি কেবল গালিগালাজই করেননি, বরং বর্তমান সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকিও প্রদান করেন।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের সর্বোচ্চ পদের ব্যক্তিকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং ডিজিটাল নিরাপত্তা আইন (অথবা প্রচলিত আইন) অনুযায়ী দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।