চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। শুক্রবার (৮মে) পরিদর্শনকালে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম, সেবা প্রদান ব্যবস্থা ও নিরাপত্তা কার্যক্রম ঘুরে দেখেন তিনি
পরিদর্শনের সময় পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি থানায় আগত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশকে আরও মানবিক ও দায়িত্বশীল হতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকার পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।