মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টা ৫০ মিনিটে সেলাঙ্গরের চেরাস এলাকায় একটি
অভিযান চালিয়ে বাংলাদেশি অভিবাসী পাচারকারী ‘গ্যাং করিম’ চক্রকে আটক করেছে।
অভিযানে পাচারের শিকার ১৫ বাংলাদেশি ও ১ পাকিস্তানি নাগরিক এবং চক্রের সদস্য সন্দেহে আরও ৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি কম্বোডিয়া ও দক্ষিণ থাইল্যান্ড হয়ে অবৈধ পথে বাংলাদেশিদের মালয়েশিয়ায় এনে জনপ্রতি ১৫ হাজার রিঙ্গিত আদায় করত।
২০২৬ সালের জানুয়ারি থেকে সক্রিয় এই চক্রটি প্রায় ৩২ লাখ রিঙ্গিত অবৈধভাবে আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইন এর আওতায় তদন্ত চলছে