শালিখা আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু
অপূর্ব বিশ্বাস (৩২)। তদন্তগত ভাবে জানা যায় অপূর্ব বিশ্বাস প্রতিদিনের ন্যায় আজ সকাল ৬:৩২ মিনিটের সময় ঘুম থেকে উঠে ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়।
তখন রুমের ভিতরে কেউ না থাকায় তাকে বিদ্যুত স্পষ্ট থেকে বাঁচানো সম্ভব হয় নি।
আরো জানা যায়, আড়পাড়া বাজারে বিশিষ্ট আলু ব্যবসায়ী হাজী মোঃ আনোয়ার হোসেন (অনু) সাহেবের ম্যানেজার হিসাবে কর্মরত ছিল। তার বাবা মৃতঃ অমল বিশ্বাস (জেলে) আড়পাড়া বাজারে মাছ ব্যবসায়ী ছিলেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।