সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলায় দরিদ্র অসহায় নারীদের সাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। দরিদ্র, অসহায় নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে শ্যামনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ১৩ জন নারীদের মাঝে ২৬টি বকরি ছাগল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সমন্বয়কারী তপন কর্মকার, হিসাব রক্ষক শিপ্রা রায়, কম্পিউটার প্রশিক্ষক হাসান রেজা সহ ফুলবাড়ী গ্রামের উপকারভোগীরা।