যশোরের ঝিকরগাছায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বি এম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতায়
মোট সাতাশটি ইভেন্ট সর্বমোট ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
হ্যান্ডবল ছাত্র চ্যাম্পিয়ন লাওজেনি এনএম মাধ্যমিক বিদ্যালয়,হ্যান্ডবল ছাত্রী চ্যাম্পিয়ন আলিমুন্নেসা স্কুল এন্ড কলেজ, কাবাডি ছাত্রী চ্যাম্পিয়ন অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি ছাত্র কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, দাবা মধ্যম বালিকা চ্যাম্পিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একক শ্রীমতি ঋষি দাস, বালক এমএল মডেল হাই স্কুলের রিয়াজুল ইসলাম রিয়াদ, দাবা বড় বালক আলাউদ্দিন মডেল হাই স্কুলের আরিফুল ইসলাম রনি, বালিকা সম্মিলনী বালিকা বিদ্যালয়ের শ্রীমতি শ্বেতা সরকার, ১০০ মিটার মুক্ত সাঁতার ছাত্র বড় সোনাকুড় দাখিল মাদ্রাসার তাহসিল আহমেদ, চিত সাঁতার বেজিয়াতলা দাখিল মাদ্রাসার জাহিন হোসেন, ১০০ মিটার বুক সাঁতারে মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের রিফাত হোসেন, ১০০ মিটার প্রজাপতি সাঁতারে বি এম হাই স্কুলের আলিফ হোসেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।১০০ মিটার মুক্ত সাঁতার মধ্যম এম এল সরকারি মডেল হাই স্কুলের মুস্তাকিন হোসেন,
১০০ মিটার চিতসাঁতার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সজিব হোসেনসহ ১০০ মিটার ছাত্রী মধ্যম, ৫০মিটার ছাত্র মধ্যম বুক সাঁতার,৫০মিটার প্রজাপতি সাঁতার, ৫০মিটার চিত সাঁতারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম ও স্বাগতিক বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নাজমুল আলম।
অন্যান্যদের মধ্যে এসময় মঞ্চে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ও উপজেলা স্কাউটসের কমিশনার ইসমাইল হোসেন সোহাগ,বেজিয়াতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দীন ইসলাম, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম,রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল ইসলাম, বালিয়া-গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: আমিনুর রহমান প্রমূখ।
উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ঝিকরগাছা কর্তৃক আয়োজিত বিভিন্ন ইভেন্টে আকর্ষণীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী প্রধানগণ সহ সুধিবৃন্দ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ , ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।