চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দীন ফরিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, সামাজিক শান্তিশৃংখলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক নির্মুলসহ সন্ত্রাসী-চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হবে।
তিনি বাল্যবিবাহ রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সোমবার (১৪সেপ্টেম্বর) সকালে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি রাজনৈতিক,সামাজিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে বলেন,উন্নয়নের পূর্বশর্ত পারস্পরিক ঐক্যমত্য ও আস্থার সম্পর্ক। সেটি তৈরি করা গেলে আর্থসামাজিক ও সার্বিক উন্নয়ন সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত
গুরুত্বপূর্ণ এই সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহি টিপু, থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি ওসি তদন্ত মো: ইদ্রিস আলী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসার মো: অলীয়ার রহমান,উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী মুরাদ,জামায়াতে ইসলামী সেক্রেটারি নজরুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশফাকুুজ্জামান খান রনি, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, বাঁকড়া ইউপি চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।