ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল বাশার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন, বিআরডিবি কর্মকর্তা মুরাদ হোসেন, সুজয় কুমারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সিপির সদস্যরা।
প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫