১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১৯০ Time View

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় বিকেলে আকস্মিক ঝড়বৃষ্টিতে বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা (৫৮), পিতা- মৃত নন্দিকুমার ত্রিপুরা নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাইংগুলিপাড়া এলাকায়, যেখানে হঠাৎ করে শুরু হওয়া ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সুইউ মারমা জানান, নিহত ব্যক্তি নিজ বাসাই কাজ করছিলেন। এ সময় আকাশে মেঘ জমে হঠাৎ বজ্রপাত হলে তিনি সাথে সাথেই মারা যান।

এদিকে, বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন সবাইকে খোলা জায়গায় কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, দেশে প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। বিশেষজ্ঞরা ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

Update Time : ০৯:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬