বিএনপির নাম ভাঙিয়ে ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টা, মাদকসেবী ও নারীলোভী কবিরের বিরুদ্ধে অভিযোগ
- Update Time : ০৮:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ২৪২ Time View

নিজস্ব প্রতিবেদক: পর্ব-১
স্বনামধন্য জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং ভুক্তভোগী আঃ আহাদ কে তার ভিটেমাটি থেকে উচ্ছেদ ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে।
খুলনা দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের সাবেক ইউপি সচিব নুর ইসলাম এর বড় ছেলে, জনসাধারণের আতঙ্ক হয়ে ওঠা “কবির হোসেন” নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভূমিহীন পরিবারের ভিটামাটি থেকে উচ্ছেদ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা কবিরকে চিহ্নিত মাদকসেবী ও নারীলোভী হিসেবে অভিহিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল, মাদকসেবী কবির” ও তার বাহিনী সঙ্গে নিয়ে, স্থানীয় বিএনপি নেতাদের নাম ব্যবহার করে আঃ আহাদের বসতবাড়ির ওপরে যেয়ে জোরপূর্বক দখলদারিত্ব চালিয়েছে। কবির” ও তার সন্ত্রাসী বাহিনী আঃ আহাদ ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে ভিটেমাটি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করেছে, অন্যথায় মাদক বা অন্য কোনো মিথ্যা মামলায় জড়িয়ে ফেলার ভয় দেখিয়ে তিন দিনের আল্টিমেটাম দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী আহাদ সাংবাদিকদের জানান, “আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কবির এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। যা চিকিৎসকের মাধ্যমে শারীরিক পরীক্ষা বা ড্রাগ টেস্টের মাধ্যমেও মাদক আসক্তি হিসাবে প্রমাণ মিলবে বলে অভিযোগ তোলেন ভুক্তভোগী আব্দুল আহাদ। মূলত বিএনপির নাম ভাঙিয়ে সে আমার জায়গা দখল করতে চাচ্ছে। প্রতিবাদ করলে আমাকে মারধর ও মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে বলেও জানিয়েছে ভুক্তভোগী আঃ আহাদ।”
এ বিষয়ে অভিযুক্ত কবিরের পিতা (সচিব) নুর ইসলাম এর কাছে জানতে চাইলে তিনিও নিজের ছেলে কবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিকদের বলেন, কবির একজন চিহ্নিত মাদকসেবী এবং নারীলোভী। এছাড়াও বিভিন্ন সময় নারীদের উত্ত্যক্ত করা এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, মূলত যুবলীগ ও ছাত্রলীগের হয়ে দলের সুনাম নষ্ট করতেই সে বিএনপির নাম ব্যবহার করছে বলে জানিয়ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এ বিষয়ে স্থানীয় বিএনপির এক শীর্ষ নেতা বলেন, “কবির দলের কেউ নয়। বিএনপি দখল বা উচ্ছেদের রাজনীতি সমর্থন করে না। কেউ যদি দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী আঃ আহাদ এর জীবনের নিরাপত্তা এবং একমাত্র বসত ঘর উদ্ধার রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বিএনপির এই শীর্ষ নেতা।
অভিযুক্ত কবির এর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। একটি মহল আমাকে হেয় করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে।
তবে অভিযুক্ত কবিরের বিরুদ্ধে তার নিজ পিতার দেওয়া বক্তব্য ও স্থানীয় বিএনপি নেতাকর্মীর দেওয়া বক্তব্য সহ ভুক্তভোগী পরিবারের দেওয়া যাবতীয় তথ্য প্রমাণ” যা অফিসের ডেক্সে সংরক্ষিত।
দর্শক জনসাধারণের আতঙ্ক হয়ে ওঠা, মাদক সেবী ও নারী লোভী কবির ও তার বাহিনীর বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর তথ্য নিয়ে থাকছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে, সে পর্যন্ত সঙ্গে থাকুন।


















