কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ
- Update Time : ১০:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৩৭ Time View

সামাজিক ও ক্রীড়া উন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে শ্যামনগরের আটুলিয়া এ কাদের স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস কে সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সেক্রেটারি জি এম ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি এম আমিনুর রহমান,(ক্রীড়া সম্পাদক শেখ মেহেদী হাসান ত্যাগী) সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটুলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আটুলিয়া বিএনপি নেতা খাইরুল ইসলাম ও আকরাম হোসেন।
কোস্টাল ইয়ুথ সোসাইটি এর সভাপতি বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।



















