০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

মোঃ শফিয়ার রহমান।পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৩৩ Time View

খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি যুব র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ সদস্য প্রভাষক মমিন উদ্দিন আহমেদ।

জাকারিয়া অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ। এ সময় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার প্রকাশ ঘোষ বিধান ও সাংবাদিক আবুল হাসেম।

দিবসটি উপলক্ষে উপজেলার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র ও যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ উপকারভোগী যুবকদের হাতে ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন।

প্রেরক

মোঃ শফিয়ার রহমান।

পাইকগাছা খুলনা প্রতিনিধি।

০১৭১২-৩৩৩১৯৫

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

Update Time : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬