বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত
- Update Time : ১০:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৯ Time View

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।
দিবসটি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ চন্দ্র বর্মন, তথ্য আপা আম্বিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় যুবসমাজ। অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। ক্লাবের অনুদান হিসেবে ৭৫ হাজার টাকা। ব্যক্তি এবং প্রতিষ্টান ৭ লক্ষ টাকা চেক যুব ঋণ দেওয়া হয়েছে।









