০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারও ওপর জোর-জুলুম নয়—নিশ্চিত করতে হবে সবার দায়িত্ব: মাওলানা মামুনুল হক

রায়হান সাকি 
  • Update Time : ০৫:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৮ Time View

আজ ২৮ ফেব্রুয়ারি, শনিবার তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুরস্থ চাঁদ উদ্যানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাসরুরুল হক, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাওলানা জাকির হুসাইন, মাওলানা ফুরকান আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য প্রদানকালে আল্লামা মামুনুল হক বলেন, “আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা এই এলাকাটিকে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে গড়ে তুলতে চাই। আমাদের সকলের মধ্যে যেন মমতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। কেউ যেন কারো ওপর জোর-জুলুম করতে না পারে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদেরকে শিখায়—সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমরা চাই, সামর্থ্যবানরা যেন এগিয়ে আসে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখে। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করুন।”

Tag :

Please Share This Post in Your Social Media

কারও ওপর জোর-জুলুম নয়—নিশ্চিত করতে হবে সবার দায়িত্ব: মাওলানা মামুনুল হক

Update Time : ০৫:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬