০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় নকল ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : ০১:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ১৫৯ Time View

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বাজারজাত করার সময় মৃনাল অধিকারী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে জলঢাকা উপজেলার জিরো পয়েন্ট বাজারস্থ মেসার্স অনিন্দ্য ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ‘জিম্যাক্স-৫০০’ নামের ৪৮টি বক্স নকল ওষুধ (প্রতি বক্সে ১৪ পিস) জব্দ করা হয়।

আটক মৃনাল অধিকারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী এলাকার প্রতাপ চন্দ্র অধিকারীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন।

জানা যায়, ঘটনার দিন মৃনাল অধিকারী নিজেকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে জিম্যাক্স-৫০০ ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে আসেন। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে ফার্মেসির স্বত্বাধিকারী এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সঠিক পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করা হয়।

পরে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।

অভিযানকালে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহদি হাসান এবং জলঢাকা থানা পুলিশের সদস্যরা।

এদিকে বিসিডিএস জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি অভিযোগ করে জানান, নকল ওষুধ আটকের পর জেলা ঔষধ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

জলঢাকায় নকল ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

Update Time : ০১:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬