০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ৩ বছর পর চুরি হওয়া ফোন ফিরে পেলেন সাংবাদিক মুকুল

শ্যামনগর প্রতিনিধিঃ
  • Update Time : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৬৯ Time View

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া মোবাইল ফোন দীর্ঘ প্রায় তিন বছর পর ফিরে পেয়েছেন দৈনিক ভোরের পাতা’র শ্যামনগর উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুকুল। শ্যামনগর থানার এএসআই বদরুজ্জামানের তৎপরতায় মাত্র এক সপ্তাহের মধ্যে ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মনিরুজ্জামান মুকুল তার ফেসবুক পোস্টে জানান, তার মায়ের মৃত্যুর কয়েক দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইল ফোনটি চুরি হয়। পরে ২০২৪ সালের মে মাসে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে সারাদেশে নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতার কারণে তখন ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এর মধ্যে ৫ আগস্ট সংশ্লিষ্ট থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তার করা জিডিসহ থানার গুরুত্বপূর্ণ তথ্যপত্র নষ্ট হয়ে যায়। ফলে একপর্যায়ে চুরি হওয়া ফোনটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন তিনি।

পরবর্তীতে তার বন্ধু খুলনার বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশারের পরামর্শে নতুন করে জিডি করেন মুকুল। একই সঙ্গে ফোনের লোকেশনসহ তার কাছে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দেন।

মুকুলের দেওয়া নতুন জিডি ও তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানার এএসআই বদরুজ্জামান অনুসন্ধান চালিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন এবং তা মালিকের কাছে হস্তান্তর করেন।

ফোনটি ফিরে পাওয়ার ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল পাটোয়ারী এবং এএসআই বদরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক মনিরুজ্জামান মুকুল।

দীর্ঘদিন পর চুরি হওয়া ফোন ফিরে পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রায় ৩ বছর পর চুরি হওয়া ফোন ফিরে পেলেন সাংবাদিক মুকুল

Update Time : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬