১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলিয়ান রেঞ্জের সফল অভিযান: বিষ ও ৭০ কেজি চিংড়িসহ ৪ অপরাধী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
  • Update Time : ১০:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৯৪ Time View

সুন্দরবনের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় পশ্চিম বন বিভাগের নলিয়ান রেঞ্জে একটি সফল বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ রাসায়নিক কীটনাশক (কট বিষ) প্রয়োগ করে মাছ শিকারের অপরাধে ৪ জন বিষদস্যুকে হাতেনাতে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম, আয়ুব আলী গাজী, দিদারুল গাজী এবং হামিদ গাজী।

নলিয়ান রেঞ্জের সহকারী বন সংরক্ষক (ACF) মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি চৌকস দল সুন্দরবনের দুর্গম মারকী খাল এলাকায় এই অভিযান চালায়। এ সময় আসামিদের হেফাজত থেকে বিষ প্রয়োগে শিকার করা ৭০ কেজি চিংড়ি মাছ, মাছ ধরার কাজে ব্যবহৃত ২টি কাঠের নৌকা, অবৈধ ভেশাল জাল এবং নিষিদ্ধ বিষের বোতল জব্দ করা হয়।

বন বিভাগ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী ও বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। সুন্দরবনের পরিবেশ ধ্বংসকারী এই চক্রের বিরুদ্ধে নলিয়ান রেঞ্জের এমন কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নলিয়ান রেঞ্জের সফল অভিযান: বিষ ও ৭০ কেজি চিংড়িসহ ৪ অপরাধী আটক

Update Time : ১০:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬