১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শালিখায় ১০৫ পিস ইয়াবাসহ আটক- ২
সুজয় তোমার বিশ্বাস,শালিখা প্রতিনিধি
- Update Time : ০৭:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪ Time View

শালিখা উপজেলায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে শালিখা থানাধীন রামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামপুর গ্রামের জিল্লুর রহমানের বসতবাড়ির উত্তর পাশে পাকা সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ হাবিবুল্লাহ (৪০), পিতা আহম্মদ মোল্যা, সাং রামপুর, থানা শালিখা, জেলা মাগুরা এবং ইব্রাহিম মোল্যা (৪০), পিতা কাউছার মোল্যা, সাং নরানদিয়া, থানা মহম্মদপুর, জেলা মাগুরা।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী মামলা হয়েছে। মামলার নম্বর-১৫, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬।
Tag :























