পাটকেলঘাটায় আনন্দ মোহন সাধুর মৃত্যু, পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া
- Update Time : ০৫:১২:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১২৬ Time View

সাতক্ষীরার পাটকেলঘাটার সাধুগাপাড়া তৈলকুপি গ্রামের কেশব কুমার সাধুর শ্রদ্ধেয় পিতা আনন্দ মোহন সাধু (বয়স্ক ব্যক্তি) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনন্দ মোহন সাধু দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ব্লিজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১২ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে পাটকেলঘাটা ক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।এ ছাড়া পাটকেলঘাটা বাজার বণিক সমিতিও তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। তাঁর মৃত্যুর খবর বাজারে মাইকের মাধ্যমে প্রচার করা হয়।
সোমবার দুপুর ১২টায় পাটকেলঘাটার কেশব লাল মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।স্থানীয় গ্রামবাসী মরহুম আনন্দ মোহন সাধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এসময় শ্মশানে উপস্থিত ছিলেন,
তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায়, উপজেলা বিএনপি সাবেক সেক্রেটারি,অধ্যাপক শফিকুল ইসলাম, এছাড়া সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ ইউনিয়ন ও থানার একাধীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান হাফিজ,আব্দুল রকিব সরদার,ডাক্তার মামুনুর রহমান, মোহাম্মদ মুজিবর সরদার, অ্যাডভোকেট হুমায়ুন, গোলাম মোস্তফা, মোঃ মিররু্জ্জামান মনি, প্রমুখ।

























