শ্যামনগরে আটুলিয়ায় প্রবীণ বিএনপি নেতা বাবলু গাজীকে দেখতে গেলেন ড. মনিরুজ্জামান
- Update Time : ০৫:৩০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৯০ Time View

৫ আগস্টের কর্মসূচি সফল করার আহ্বান
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বর্তমান তরুণ রাজনীতিবিদ ড. মনিরুজ্জামান আটুলিয়া ইউনিয়নের প্রবীণ ও ত্যাগী জাতীয়তাবাদী নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক বাবলু গাজীকে দেখতে তার নিজ বাড়িতে গিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, বর্তমান আটুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা এবং বর্তমান আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পির শ্রদ্ধেয় পিতা, সাবেক আটুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী দলের প্রবীণ ও ত্যাগী সিনিয়র নেতা,শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আটুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আলহাজ্ব আব্দুর রাজ্জাক বাবলু গাজী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনের রাজনৈতিক অভিভাবক ও তরুণ জননেতা ড. মনিরুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নিজ বাসভবনে ছুটে যান। এ সময় তিনি প্রবীণ এই নেতার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন, তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করেন।




















