০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে এসি ল্যান্ডের উদ্যোগে মশা নিধন ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:
  • Update Time : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ৩০ Time View

সারাদেশে বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগর পৌরসভায় মশা নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর বিশেষ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, জনাকীর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মশক নিধন স্প্রে ও ওষুধ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষাকালীন জমা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু রোগের সংক্রমণ থেকে পৌরবাসীকে সুরক্ষায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন, ঝোপঝাড়, সরকারি আবাসন এলাকা এবং ময়লা-আবর্জনার স্তূপে মশার লার্ভা ধ্বংসকারী লার্ভিসাইড ও ফগিং মেশিন দিয়ে উড়ন্ত মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে।

পুরো কার্যক্রমটির তদারকি করছেন সহকারী কমিশনার (ভূমি)। জনকল্যাণমূলক এই উদ্যোগের বিষয়ে তিনি বলেন, “জনস্বার্থ রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। তবে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, ডেঙ্গু রুখতে সবচেয়ে বড় হাতিয়ার হলো নাগরিক সচেতনতা, আমরা প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

পৌরসভার সাধারণ বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা প্রশাসনের এই সক্রিয় ভূমিকা ও মশা নিধন স্প্রে কার্যক্রমের ফলে শ্যামনগর পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

ওষুধ ছিটানোর পাশাপাশি পৌরবাসীকে সচেতন করতে এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বার্তা ও প্রচারণা চালানো হচ্ছে। এই মশক নিধন অভিযান পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি পাড়া-মহল্লায় জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে এসি ল্যান্ডের উদ্যোগে মশা নিধন ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে

Update Time : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬