১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে মিললো নিষিদ্ধ হাইড্রোজ: বিশ হাজার টাকা জরিমানা

মো: নওশাদভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধী
  • Update Time : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৬৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড এলাকায় ডিকে বেকারিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাবারে বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ও চরম নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনার বিবরণ:জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে সদর উপজেলার টিএ রোড এলাকায় এক বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন টিএ রোডের আলোচিত ‘ডিকে বেকারি’-তে তল্লাশি চালিয়ে দেখা যায়, বেকারি পণ্যের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করতে সেখানে ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ। এছাড়া কারখানাটির ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা হচ্ছিল।

শাস্তি ও সতর্কতা: ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ডিকে বেকারিকে তাৎক্ষণিকভাবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, “মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারকারী ও অস্বাস্থ্যকর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে মিললো নিষিদ্ধ হাইড্রোজ: বিশ হাজার টাকা জরিমানা

Update Time : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬