১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে দুটি প্রাইভেট ক্লিনিকে অভিযান; ৩০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : ০৩:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৫৪ Time View

মাদারীপুরের কালকিনিতে দুটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ভুরঘাটার নুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নুর জেনারেল হাসপাতাল) কে ২৫ হাজার টাকা জরিমানা এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১১ টার দিকে ভুরঘাটার নুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নুর জেনারেল হাসপাতাল) এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ্তা জারাব সালেহীন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ইকরাম হোসেন সহ আনসার বাহিনীর সদস্যরা।

অভিযানে কালকিনি উপজেলার ভূরঘাটায় অবস্থিত নুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নুর জেনারেল হাসপাতাল) কে বিভিন্ন অনিয়মের কারণে নগদ ২৫ হাজার টাকা জরিমানা এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ্তা জারাব সালেহীন জানান, “বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ২টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে নানা অনিয়মের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উক্ত ক্লিনিকগুলোকে ভবিষ্যতে সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবায় অনিয়ম বরদাস্ত করা হবে না।”

রকিবুজ্জামান

মাদারীপুর

তাং ১১.৩.২৬

Tag :

Please Share This Post in Your Social Media

কালকিনিতে দুটি প্রাইভেট ক্লিনিকে অভিযান; ৩০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৩:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬