১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গা ঝিরি শিশু আরাফাত অপহরণ মামলার আসামী গ্রেফতার

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, বান্দরবান
  • Update Time : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ৯৫ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রাঙ্গা ঝিরি এলাকায় শিশু আরাফাত অপহরণ মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামী ডাকাত মুবিনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং ২(৮)২৫ হিসেবে নথিভুক্ত রয়েছে।

জানা যায়, কাগজীখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনজুর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুবিন বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস মোল্লার ছেলে এবং সে ডাকাত হোসেনের অন্যতম সহযোগী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাগজীখোলা পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স, পাশাপাশি ঈদঘর পুলিশ ক্যাম্পের এএসআই জহিরের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাইশারী থেকে ঈদঘর হয়ে রাঙ্গা ঝিরি যাওয়ার পথে তাকে আটক করা সম্ভব হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাঙ্গা ঝিরি শিশু আরাফাত অপহরণ মামলার আসামী গ্রেফতার

Update Time : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬