১০:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির সীমান্তে তামাক চাষী অপহরণ, এলাকায় আতঙ্ক

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, বান্দরবান
  • Update Time : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ১৫ Time View

শনিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ছাগলখাইয়া সিআইও ক্যাম্প থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে খামির খাল মুখ ও লেদুর মুখের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, তামাকের খামার বাড়ি থেকে তামাক চাষী মিন্টু মিয়া (৪১)-কে কথিত সন্ত্রাসী ও ডাকাত ন্যাংড়া আবছার গ্রুপ অপহরণ করে লেদুর মুখ এলাকায় নিয়ে যায়।

অপহৃত মিন্টু মিয়ার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দাউস পাড়ায়। তার পিতার নাম সুলতানা আহাম্মেদ। অভিযুক্ত আবছার ওরফে ন্যাংড়া আবছার (২৯) একই উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঘোনা পাড়ার বাসিন্দা এবং তার পিতার নাম নুর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেদুর মুখ এলাকায় আবছার গ্রুপের একটি শক্ত ঘাঁটি রয়েছে। তার কাছে একে-৪৭সহ বিভিন্ন দেশীয় অস্ত্র রয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া অপহরণ, হত্যা এবং মায়ানমার থেকে গরু ও ইয়াবা চোরাচালানের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বর্তমানে রামুর গর্জনিয়া, নাইক্ষ্যংছড়ির দোছড়ি ও বাইশারী ইউনিয়নে “ন্যাংড়া আবছার” আতঙ্কের নাম হয়ে উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নাইক্ষ্যংছড়ির সীমান্তে তামাক চাষী অপহরণ, এলাকায় আতঙ্ক

Update Time : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬