১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপের কালাবগীতে ওয়াপদা রাস্তা ভাঙনের মুখে, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, দাকোপ (খুলনা)
  • Update Time : ১০:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৭৬ Time View

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী এলাকায় ওয়াপদা বেড়িবাঁধ ও রাস্তা মারাত্মক নদী ভাঙনের কবলে পড়েছে। ৩২ নম্বর পোল্ডারের কালাবগী আমিনুর সানার বাড়ি থেকে জহুরুল সরদারের ডিপো পর্যন্ত এলাকার রাস্তাটি বর্তমানে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। ভাঙন রোধে আপাতত বালুর বস্তা ফেলে চেষ্টা চালানো হলেও, এলাকাবাসী এখানে অতি দ্রুত একটি টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ার-ভাটার তীব্র স্রোতের কারণে গত কয়েকদিন ধরে কালাবগী এলাকার পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) রাস্তার এই নির্দিষ্ট অংশটিতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমিনুর সানার বাড়ি থেকে জহুরুল সরদারের ডিপো পর্যন্ত অংশের মাটি ধসে যাওয়ায় রাস্তাটি সরু হয়ে গেছে। যেকোনো মুহূর্তে রাস্তাটি ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কালাবগীসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষের স্বাভাবিক চলাচল এবং জানমাল হুমকির মুখে পড়েছে।

ভাঙন রোধে স্থানীয়রা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এলাকাবাসী মনে করছেন, বালুর বস্তা দিয়ে এই প্রবল স্রোত ও ভাঙন ঠেকিয়ে রাখা দীর্ঘমেয়াদে সম্ভব নয়। তাই কালাবগী এলাকার মানুষের জীবন-জীবিকা ও বসতভিটা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে অতি দ্রুত একটি টেকসই এবং মজবুত বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে দাকোপ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, কালাবগী এলাকার ভাঙন কবলিত স্থানটি সম্পর্কে তারা অবগত আছেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা বা প্রতিবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই স্থায়ী কাজের পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

দাকোপের কালাবগীতে ওয়াপদা রাস্তা ভাঙনের মুখে, আতঙ্কে এলাকাবাসী

Update Time : ১০:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬