শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
- Update Time : ০৭:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ৭৬ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবির সাহিত্যকর্ম, দেশপ্রেম এবং সাম্যের বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নজরুল আমাদের চেতনার বাতিঘর। শোষণের বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে কবির যে অবস্থান ছিল, তা বর্তমান সমাজ বিনির্মাণেও সমভাবে প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে।
এছাড়াও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জামান কনক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “রাশেদ হোসাইন” উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
সভাপতির বক্তব্যে ইউএনও শামসুজ্জামান কনক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আজকের এই সমাপনী আয়োজনের মধ্য দিয়ে নজরুলের সাহিত্য চর্চাকে স্থানীয় পর্যায়ে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নজরুলের দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই আয়োজন উপভোগ করেন।



















