আটুলিয়া ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন: আলোচনায় শীর্ষ তিন নেতা
- Update Time : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৬১ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নতুন কমিটি প্রকাশ হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একই সাথে এই কমিটি নিয়ে ইউনিয়নের সাধারণ জনগণের মাঝেও শুরু হয়েছে নানামুখী ইতিবাচক আলোচনা। ৩১ সদস্যের এই বিশাল কমিটিতে স্থান পাওয়া শীর্ষ ৩ জন নেতার নাম এখন আটুলিয়ার সাধারণ মানুষের মুখে মুখে।
কমিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা এই তিন নেতা হলেন— আহ্বায়ক হিসেবে মনোনীত প্রবীণ ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আবুল কালাম মোড়ল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে প্রবীণ ও বিশ্বস্ত নেতা জিএম আয়ূব আলী এবং ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পাওয়া তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পি।
দলীয় সূত্রে জানা গেছে, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা এবং ত্যাগ স্বীকার করার মূল্যায়ন হিসেবে শীর্ষ এই পদগুলোতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।
তৃণমূলের কর্মীদের মতে, আলহাজ্ব আবুল কালাম মোড়ল একজন প্রবীণ ও অত্যন্ত ত্যাগী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু বাধা-বিপত্তি ও চড়াই-উতরাই পেরিয়ে তিনি দলের আদর্শকে আঁকড়ে ধরে রেখেছেন। তার এই নেতৃত্ব আটুলিয়া বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে দল বিশ্বাস করে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আয়ূব আলী: প্রবীণ এই রাজনীতিবিদের নামও এখন কর্মীদের মুখে মুখে। দলের প্রতি তার অবিচল আনুগত্য এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা কমিটিকে একটি মজবুত ভিত্তি দেবে বলে মনে করছেন সাধারণ জনগণ।
প্রবীণ দুই নেতার পাশাপাশি সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে তরুণ নেতা ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পির ১ নং যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্তি এই তরুণ, উচ্চশিক্ষিত ও ডায়নামিক নেতার আগমন আটুলিয়া ইউনিয়নের যুবসমাজ ও ছাত্ররাজনীতিতে নতুন গতির সঞ্চার করেছে। তরুণদের সংগঠিত করতে তার এ পদায়ন অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় ভোটার ও বিএনপির সাধারণ সমর্থকেরা জানান, প্রবীণ ও তরুণের সমন্বয়ে গঠিত এই কমিটি আটুলিয়া ইউনিয়নে দলীয় কর্মকাণ্ডকে বেগবান করবে। প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা এবং তরুণদের নতুন উদ্দীপনা— এই দুইয়ের মেলবন্ধনে গঠিত নতুন আহ্বায়ক কমিটি আগামী দিনে সকল রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটির শীর্ষ নেতারা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আটুলিয়া ইউনিয়ন বিএনপিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা এবং দলের কেন্দ্রীয় কর্মসূচি সফল করা।



















