০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বদলগাছীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: 
  • Update Time : ০৬:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩৮০ Time View

আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকাল ১০টায় বদলগাছী উপজেলা জামায়াত অফিস গেট থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে চারমাথা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, দিনমজুর, কৃষক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১,০০০ মানুষ অংশগ্রহণ করেন। এতে শ্রমিকদের ন্যায্য অধিকার, সুশোভিত কর্মপরিবেশ ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বদলগাছী উপজেলা শাখার সভাপতি জনাব মো. আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম।

এছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতে ইসলামীর বদলগাছী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, শ্রমিক শ্রেণি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা সকলের দায়িত্ব। অনুষ্ঠানটি এলাকার সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বদলগাছীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

Update Time : ০৬:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫