০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ভাসমান হাসপাতাল উদ্বোধন, তিন মাস মিলবে বিনা মূল্যে চিকিৎসাসেবা

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা)প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৪৪ Time View

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাঁশাখালী নদীতে ভাসমান হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন মাস নদীতে অবস্থান করে হাসপাতালটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দেবে। এতে উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

আজ বাঁশাখালী নদীর তীরে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সৌদি আরবের অনুদানে বাংলাদেশ সরকারের পরিচালনায় এ ভাসমান হাসপাতালটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সায়েম, হাসপাতালের অ্যাডমিন শাহ আলম, প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল হোসেন এবং উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়ইখালী ইউনিয়ন শাখার আমির মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, ভাসমান হাসপাতালটি আগামী তিন মাস বাঁশাখালী নদীতে অবস্থান করবে। এ সময়ে গড়ইখালীসহ আশপাশের এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা এখান থেকে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, দুর্গম ও উপকূলীয় এলাকার মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা দূরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য ভাসমান হাসপাতালটি সহায়ক ভূমিকা রাখবে।

প্রেরক

মোঃ শফিয়ার রহমান।

পাইকগাছা খুলনা প্রতিনিধি।

০১৭১২-৩৩৩১৯৫

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় ভাসমান হাসপাতাল উদ্বোধন, তিন মাস মিলবে বিনা মূল্যে চিকিৎসাসেবা

Update Time : ০৬:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬