১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও 

শাকিল হোসেন ঝিকরগাছা প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ২৪ Time View

যশোর ঝিকরগাছার পদ্মপুকুর এলাকার রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষার্থী জমজ কন্যা শিশু (১০)’র যৌন নিপীড়নের অভিযোগ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির কাছে প্রমাণিত হয়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।

তিনি জানান, এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অতিসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি সংবেদনশীল বিবেচনায় স্বপ্রোণদিত হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কিন্তু তদন্ত কমিটি অভিযোগের কোন সত্যতা পাইনি।

তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা মো: অলীয়ার রহমান ‘জমজ কন্যা শিশু(১০)’র যৌন হয়রানি ও উৎপীড়নের অভিযোগের সত্যতা মেলেনি দাবি করে ঘটনার সারসংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, ” ঘটনার দিন সকালে অসাবধানতাবশত পায়ে পেরেক ফোটে।এদিন বিকালে মেয়েটির মা’ তা জানতে পারেন। এতে তিনি ক্ষুব্ধ হন। তাকে কেউ পরামর্শ দেন হুজুরকে টাইট দিতে হলে ইউএনওর কাছে অভিযোগ করতে হবে”। বিষয়টি তিনি লিখিত জবানবন্দিতে স্বীকারও করেছেন।

তিনি আরো বলেন, আমরা উভয়পক্ষের উপস্থিতিতে প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, স্থানীয় লোকজন ও অত্র মহিলা মাদ্রাসার হেফজ করা শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেছি। কিন্তু,কারো কাছ থেকে নেতিবাচক বক্তব্য পাইনি। বরং সবাই প্রশংসা করেছেন।

পাঠদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্দার বাইরে থেকে অত্র মাদ্রাসার নির্বাহী পরিচালক বা সুপার মাওলানা আব্দুর রহমান অধ্যায়নরত শিক্ষার্থীদের পাঠদানের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকেন।

পরিচালক মাওলানা আব্দুর রহমান বলেন,আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এসব অভিযোগ ছড়াচ্ছে। তদন্ত কমিটির কাছে তা প্রমাণিত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও 

Update Time : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬