দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক কে বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টুর ফুলেল শুভেচ্ছা
- Update Time : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ২২৯ Time View

দৈনিক কল্যাণ” এর সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলাকে ফুলেল শুভেচ্ছা জানান,মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর বিশ্বাস। বুধবার সন্ধ্যায় দৈনিক কল্যাণের সম্পাদক মনিরামপুরে সফরে আসলে , দৈনিক কল্যাণের মনিরামপুর উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান তাঁকে অভ্যর্থনা জানান। পরবর্তীতে একরাম-উদ-দৌলা মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে যান, সেখানে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মিন্টু তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন । প্রায় এক ঘন্টার আলাপচারিতায় উৎসবমুখর পরিবেশ হয়ে ওঠে সাধারণ সম্পাদকের কার্যালয় । পরবর্তীতে কার্যালয়ের সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দৈনিক কল্যাণের সম্পাদক জনাব একরাম- উদ-দৌলা যশোরের উদ্দেশ্যে রওনা হন । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।


























