০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা 

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি 
  • Update Time : ০৭:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১২ Time View

জাতীয় সংসদ নির্বাচন শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভালোবাসা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির কিছু নেতাকর্মী। উপজেলার হাফছড়ি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের পাহাড়ী ও বাঙ্গালী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ভালোবাসার প্রতিক ফুল তুলে দেওয়া হয় এবং খাগড়াছড়িতে সদ্য নির্বাচিত ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভুইয়ার সালাম ও শুভেচ্ছা পৌছে দেওয়া হয়।

শনিবার (১৪ই ফেব্রুয়ারি)বিকাল ৪টায় ২৯৮নং খাগড়াছড়ি আসনে বিএনপির বিজয়ী প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম মেম্বার, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম। এছাড়াও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, হাফছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সহযোগিতায় ভোটারের মাঝে এ শুভেচ্ছা ফুল বিতরণ করা হয়।

এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে ধানের শীষে ওয়াদুদ ভূইয়াকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভোটারদের যে আশা-প্রত্যাশা রয়েছে তা শীঘ্রই বাস্তবায়নের আশ্বাস প্রদান করেও ভোটারদের মন জয় করেন। ভোট-পরবর্তী সময়ে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা।

কয়েকজন বাসিন্দা জানান, সাধারণত নির্বাচনের আগে প্রার্থীদের ভোট চাইতে ঘরে ঘরে যেতে দেখা যায়। তবে নির্বাচন শেষ হওয়ার পর ভোটারদের কাছে গিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনা বিরল বিষয়টি তাদের কাছে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ বলে মনে হয়েছে।

আয়োজকদের দাবি, এলাকায় রাজনৈতিক সহাবস্থানের যে সংস্কৃতি একসময় ছিল, তা অনেকটাই হারিয়ে গেছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে এবং ভোটারদের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা 

Update Time : ০৭:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬