০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন? উলচাপড়ায় বাড়ছে মাদকের বিস্তার, উদ্বিগ্ন এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ৪২ Time View

একসময় শিক্ষা, শান্তি-শৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে তরুণদের সচেতন অবস্থানের জন্য পরিচিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপড়া গ্রাম এখন মাদকের ভয়াবহ বিস্তারে উদ্বেগজনক পরিস্থিতির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, দিন দিন এলাকায় মাদকের প্রবণতা বেড়ে চলেছে এবং এর প্রভাবে তরুণ সমাজের একটি বড় অংশ আসক্তির ঝুঁকিতে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, গ্রামে প্রকাশ্যেই মাদক কেনাবেচা চলছে এবং কারা এ ব্যবসার সঙ্গে জড়িত, তা স্থানীয়দের কাছে অনেকটাই স্পষ্ট। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা অভিযোগ করেন, কিছু জনপ্রতিনিধির নীরবতা এবং পরোক্ষ প্রশ্রয়ের কারণেই এলাকায় মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না। তাদের দাবি, সবকিছু জানার পরও দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এলাকার সচেতন নাগরিকরা বলেন, “একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় মানুষের পাশে থাকা নয়, সমাজকে নিরাপদ রাখাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি এতটা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাত না।”

স্থানীয়দের মতে, মাদকের এই বিস্তারের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ। পরিবারগুলোতে অশান্তি বাড়ছে, সামাজিক নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে।

সচেতন মহল মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা প্রশাসনের প্রতি উলচাপড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সচেতন যুবক ও সাধারণ মানুষের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলে উলচাপড়াকে আবারও নিরাপদ ও শান্তিপূর্ণ গ্রামে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন? উলচাপড়ায় বাড়ছে মাদকের বিস্তার, উদ্বিগ্ন এলাকাবাসী

Update Time : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬