০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
  • Update Time : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৩৭ Time View

” মাদককে না বলি,সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে – বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউনিয়নের দীঘলছড়ি এলাকায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট)  সকালে বিলাইছড়ি থানার আয়োজনে র‍্যালী ও আলোচনায় উপস্থিত ছিলেন থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওসমান গণি।

এ সময় বিলাইছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, থানার অন্যান্য সদস্য ও স্থানীয়  সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত র‍্যালীটি বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে দীঘলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তি প্রতিরোধে পরিবার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

Update Time : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬